মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

ট্রাকচালকের সিটের নিচে মিলল ৭ হাজার ৩৭৫ ইয়াবা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম

শেয়ার করুন:

ট্রাকচালকের সিটের নিচে মিলল ৭ হাজার ৩৭৫ ইয়াবা

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ট্রাক থেকে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ট্রাকচালক শামীম রেজাকে (২৬) গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন আরও এক মাদক কারবারি।

সোমবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে দুর্গাপুর উপজেলার গোপালপাড়া গ্রামের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের বাসিন্দা। পলাতক ব্যক্তির নাম জনি আলী (২৮)। তার বাড়ি একই উপজেলার দানিয়ালপুর গ্রামে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় চালকের আসনের নিচে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতরে ৩৮টি জিপারযুক্ত প্যাকেটে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা পাওয়া গেছে।

সাবিনা ইয়াসমিন আরও জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া জনি আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর