মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে সড়ক নির্মাণকাজ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে সড়ক নির্মাণকাজ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী ব্রিজ থেকে আমলীতলা বাজার পর্যন্ত সড়ক উন্নয়নকাজ শেষের পথে। অথচ অলহরি নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে নির্মাণকাজ। স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে নির্মাণকাজ।

স্থানীয় এলজিইডি সূত্রে জানা গেছে, মঠবাড়ী ইউনিয়নের অলহরী ঘাটপাড় থেকে আমলীতলা বাজার পর্যন্ত প্রায় ৬০০ মিটার সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৬৮ লাখ ৮ হাজার ৩৩৯ টাকা। ২০২৫ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির কাজ ২০২৬ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। প্রকল্পটির বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার এন্টারপ্রাইজ।

সোমবার (১৯ অক্টাবর) সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ কাজ শেষ। বর্তমানে চলছে কার্পেটিং; সবকিছু ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যে কাজ শেষ হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ অংশে সড়কের প্রান্ত থেকে মাত্র এক থেকে দেড় ফুট দূরে নদীভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, গত বর্ষায় ওই অংশের প্রায় পাঁচ ফুট নদীগর্ভে বিলীন হয়েছে এবং ১০ থেকে ১৫ মিটার এলাকাজুড়ে মাটি সরে গেছে।

স্থানীয়দের জানান, নির্মাণকাজ শুরুর সময় প্রকৌশলীর অনুরোধে পাশের জমির মালিকেরা কয়েক ফুট জমি ছেড়ে দেন। বিনিময়ে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা বাবু বলেন, বর্ষায় রাস্তা নদী ভাঙনের শিকার হয়। রাস্তা হলে লাভ কোন লাভ নাই, আবার ভেঙে যাবে।

জমির মালিক কামাল আহমেদ বলেন, আমরা প্রকৌশলীর অনুরোধে কয়েক ফুট জায়গা ছেড়ে দেই। উনি ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন। তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হলো না।

স্থানীয় তাজুল ইসলাম বলেন, গাইড ওয়াল নির্মাণ করে ভাঙন ঠেকানোর ব্যবস্থা না নিলে সামান্য বৃষ্টিতেই নদীগর্ভে চলে যাবে রাস্তাটি। সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামও সড়কটি রক্ষায় দ্রুত টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন বলেন, নদীভাঙনের জন্য নতুন নির্মিত এই রাস্তাটি ঝুঁকিতে রয়েছে। রাস্তাটি রক্ষার্থে নদীভাঙন রোধে পদক্ষেপ নিতে আমি ছবিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর