মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫৪ বছর।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার শাকপুরা আরকান সড়কের মিলিটারিপুল এলাকায় এ ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের ধারণা, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তার শরীরে কোনো জামা ছিল না। পরনে ছিল শুধু লুঙ্গি।

বোয়ালখালী থানার এসআই মো. জুয়েল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৪ বছর। তিনি সনাতন ধর্মাবলম্বী বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর