মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুয়াশামাখা ভোর পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ এএম

শেয়ার করুন:

কুয়াশামাখা ভোর পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
কুয়াশায় ঢাকা পড়া পঞ্চগড়।

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বদলাচ্ছে আবহাওয়া। ভোরের কুয়াশা আর হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামার পর মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে উত্তরের জনপদে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা দেখা গেছে। ফলে সকালে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব কমে আসছে।

panchagor-2স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই উত্তরের এই জেলায় শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় কড়া রোদ থাকলেও বিকেল গড়ানোর পর শীতের অনুভূতি বাড়ছে। ভোর ও সন্ধ্যার পর হিমেল বাতাসে শীতের অনুভূতি বেশি হওয়ায় অনেকে গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে শীত নিবারণের দৃশ্যও দেখা যায়।

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপও বাড়তে শুরু করেছে। সর্দি, কাশি ও জ্বরসহ ঠান্ডাজনিত সমস্যায় শিশু ও বয়স্কদের আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। সোমবার তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর