মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শৈলকূপায় কোনো ঠাঁই হবে না: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শৈলকূপায় কোনো ঠাঁই হবে না: আইনমন্ত্রী
ঝিনাইদহে মতবিনিময় সভায় আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ঢাকা মেইল

‘ঝিনাইদহের শৈলকূপায় কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই হবে না’ বলে মন্তব্য করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলার স্থানীয় দোকান মালিক সমিতি এবং বিভিন্ন পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন আইনমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসীদের স্থান হবে না। ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষকে ভয়ভীতি বা জোর খাটিয়ে চাঁদা দাবি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার অবকাঠামোগত উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, শৈলকূপা বাজারের আধুনিকায়ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

পরিবহনশ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ভ্যান, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রাচালকরা আমাদের সমাজের চালিকাশক্তি। সড়ক ও রুটে শ্রমিকরা যেন কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজির শিকার না হন, তা নিশ্চিত করা হবে।

উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সভাটি আয়োজন করে হয়। শৈলকূপা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- শিল্পপতি প্রবীর সাহা বিদ্যুৎ, স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর