সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শ্রীমঙ্গলে মাইকিংয়ের পর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

শ্রীমঙ্গলে মাইকিংয়ের পর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

শারদীয় দুর্গাপূজায় মানুষের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। অভিযানের আগে কয়েক দিন মাইকিং করে ফুটপাত ছেড়ে দিতে দখলদারদের সতর্ক করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

6a9b754b-ae9b-43f3-a3a5-78776169f939

প্রশাসন সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। কয়েক দিন মাইকিং করে সতর্ক করার পরও ফুটপাত দখল অব্যাহত থাকায় এ অভিযান চালানো হয়।

ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ফুটপাত দখলমুক্ত থাকলে পথচারীদের চলাচল সহজ হবে এবং শহরের যানজট কমবে। এ ধরনের অভিযান অব্যাহত রাখারও দাবি জানান তারা।

ইউএনও মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, যানজট নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর