সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাতিয়ায় ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ, পালালেন চোরাকারবারিরা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ, পালালেন চোরাকারবারিরা

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি ও চোরাচালানে ব্যবহৃত একটি ল্যান্ডিং ক্রাফট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা চিনির আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ডের বিসিজি স্টেশন হাতিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকি খাল-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে সন্দেহজনক একটি স্টিলের তৈরি ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালান কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৫ হাজার কেজি লাল চিনি এবং চোরাচালানে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটি জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর