সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মজনু মিয়ার ছেলে রিফাত, মোবারকের ছেলে আব্দুর রউফ, পাথরাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের নিলু মিয়ার ছেলে আমির হামজা এবং কালিহাতী উপজেলার পৌলি গ্রামের নুরুল ইসলামের ছেলে আল আমিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ২৯ অক্টোবর ওই গৃহবধূ দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে তার ফুফু শিউলি বেগমের বাড়িতে যান। সেখানে তিনি ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। ওই দিন রাতে বাড়ি ফেরার পথে দণ্ডিত ব্যক্তিরা তাকে জোর করে একটি টেক্সটাইল মিলের অফিসকক্ষে নিয়ে যান। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় তার মুঠোফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন।

দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। রায় ঘোষণার পর দণ্ডিত ব্যক্তিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর