সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে নারীসহ তিনজনকে আটক, ৬০ পিস ইয়াবা জব্দ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে নারীসহ তিনজনকে আটক, ৬০ পিস ইয়াবা জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

আটক ব্যক্তিরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকার শহিদুল ইসলামের স্ত্রী আছমা বেগম (৩৫), মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত বাবুলের ছেলে মো. হানিফ (৪০) এবং মৃত মোখলেসুর রহমানের ছেলে মো. নেজাম (৪৮)।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হানিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে নারীসহ তিনজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে মাদক নির্মূলে ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর