সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাড়িতে জাল টাকা তৈরির কারখানা, ২ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

বাড়িতে জাল টাকা তৈরির কারখানা, ২ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক
জাল টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার শ্রাবণ হোসেন / ছবি: ঢাকা মেইল

মুন্সিগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২ লাখ টাকার জাল নোটসহ একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার জব্দ করা হয়েছে।

সোমবার বেলা ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদে এ অভিযান চালায়।

গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে একটি আবাসিক বাড়িতে এ অভিযান চালানো হয়। 

অভিযানকালে ভাগ্যকুল মান্দ্রা এলাকার বাসিন্দা, মজিবুর রহমানের একতলা ভবনের উত্তর পাশের একটি কক্ষ থেকে নকল টাকা ছাপানোর সময় অভিযুক্ত শ্রাবণ হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মজিবুর রহমান।

তিনি আরও জানান, গ্রেফতার শ্রাবণ আগে থেকেই নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে জাল টাকা তৈরি করে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে মার্কেটে ছড়িয়ে দিতে নিজেই পৌঁছে দিতেন বলে অভিযোগ রয়েছে। 

অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ২০০ টাকা মূল্যমানের নোটের মোট ২ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও একটি রঙিন প্রিন্টার।

পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, শ্রীনগর থানায় প্রচলিত আইনে মামলা করে গ্রেফতার শ্রাবণকে সোমবার (১৯ অক্টোবর) বেলা ৩টার দিকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর