সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় কিশোরকে বলাৎকারের অভিযোগে ফার্মেসি মালিক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় কিশোরকে বলাৎকারের অভিযোগে ফার্মেসি মালিক গ্রেফতার
অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩)।

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার জালশুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার (১৯ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুলাল উপজেলার জালশুকা গ্রামের মৃত কাশেম মাস্টারের ছেলে। তার বাড়ির পাশেই ‘মা ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করত কিশোরটি।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কাজ শেষে দুলালের বাড়িতে যায় কিশোরটি। দুলালের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকায় ওই সময় বাড়িতে তারা দুজনই ছিলেন। রাতের খাবার শেষে কিশোরটি একটি কক্ষে ঘুমাতে যায়। পরে দুলাল তাকে নিজের শোবার ঘরে ডেকে একই বিছানায় শোয়ান। একপর্যায়ে জোরপূর্বক তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় গ্রেফতার অপূর্ব এক দিনের রিমান্ডে

ঘটনার পর কিশোরটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন দুলালের বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে গ্রেফতার করে।

কিশোরটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এ ঘটনায় আজ সোমবার সকালে কিশোরটির বাবা বাদী হয়ে দুলালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরটির বাবার করা মামলায় গ্রেফতার দেখিয়ে আব্দুল্লাহ আল মামুন দুলালকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন দুলাল।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর