ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তামিম রানা (৩৫) নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ৷ আজ রোববার (১৮ অক্টোবর) বিকেলে আখাউড়া উপজেলা সদরের দেবগ্রাম নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তামিম বিজিবির ৪৫ ব্যাটালিয়নের রাঙ্গামাটির বরকল সীমান্ত ফাঁড়িতে সীপাহি হিসেবে কর্মরত আছেন। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়ার দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালায় আখাউড়া থানা পুলিশের একটি দল। এ সময় বিজিবি সদস্য তামিমের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটক বিজিবি সদস্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




