রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে টমটমে বসা নিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে টমটমে বসা নিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জে মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ। ছবি: ঢাকা মেইল

হবিগঞ্জ শহরের উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের মধ্যে টমটমে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। তাদের জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে খাঁবাড়ির সৈয়দ আলী ও মোল্লাবাড়ির আফিল উদ্দিনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টমটমে বসা নিয়ে দুই গোষ্ঠীর দুই নারীর মধ্যে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই বিরোধ দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামান্য একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর