রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

নাটোরে পূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

নাটোরে পূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

নাটোরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হওয়ায় প্রশংসা করেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নাটোর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেন, এখানে এসে ভালো লাগছে। এখানে পূজা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পালন করা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এখানকার এমপি জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু টিম নিয়ে সব মন্দির দেখভাল করছেন। 

নাটোরের মানুষ অনেক শান্তি প্রিয়। হুইপ দুলুর এমন সুন্দর তৎপরতায় আমি মুগ্ধ। 

এসময় জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, স্বাধীনতার পরে এমন উৎসব মুখর পরিবেশে আর কখনো এ পূজা উদযাপন হয়নি। গতবারের চেয়ে এবার ৩৫টি মন্দিরে এ পূজা বেশি হচ্ছে। অতীতের চেয়ে হিন্দুরা এখন নিরাপদ। কারণ বাংলাদেশ সম্পৃক্তির দেশ এটা প্রমাণিত হয়েছে। আমাদের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো। এর আগে সহকারী হাইকমিশনার সাড়ে ১২টার দিকে নাটোরে পৌঁছানো। 

পরে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সাথে নিয়ে শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজা মণ্ডপ, বৈকালী পূজা মন্ডপসহ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর