রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

খুলনায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) বিভাগীয় ও জেলা কার্যালয়ের দুটি টিম এই অভিযান পরিচালনা করে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙা থানার নিরালা মোড় ও খানজাহান আলী রোড এলাকায় অভিযান চালিয়ে স্কলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও অপরাধ পুনঃ সংগঠন করার অপরাধে ১ লক্ষ টাকা এবং লাজ ক্লিনিক অ্যান্ড হেলথ কেয়ার কে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।  

খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ বা ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর