রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৪

জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করে চালককে হত্যার পর ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা ও ভ্যান বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান জয়পুরহাট জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০) এবং তার সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটায় যাওয়ার কথা বলে অটোভ্যানচালক শাখাওয়াত হোসেনের ভ্যান ভাড়া করেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা সেতুর কাছে নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরে চালকের গামছা দিয়ে রক্তের দাগ মুছে সেটি ও ব্যবহৃত শাবল সেতুর নিচে ফেলে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান হাবিল। পরবর্তী সময়ে চক্রের অপর সদস্য আনোয়ারের সহায়তায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানায় ডিবি।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা হওয়ার পর জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে ডিবি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোভ্যান, লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় অধিকতর তদন্তও অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর