রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধ বিশেষ অভিযান

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধ বিশেষ অভিযান

খাগড়াছড়ি পৌরসভা উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ, বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় অভিযান পরিচালিত কর্মসূচিতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।  

ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, আমাদের পরিস্কার-পরিচ্ছন্নতার অভাবেই মানুষের মধ্যে ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গুতে আমাদের অনেক জীবন চলে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা বাড়ি, অফিস-আদালত, দোকানপাটের আশেপাশে অনেক ময়লা থাকে, পানি জমে থাকে, এখান থেকেই ডেঙ্গু উৎপত্তি হচ্ছে। ডেঙ্গু হলে অনেকের জীবন চলে যাচ্ছে। 

ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দিয়ে ওয়াদুদ ভুঁইয়া এমপি বলেন, শুধু আজকে নয়, প্রত্যেক শনিবারে যার যার এলাকায় সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন করলে দেশের উপকার হবে, মানুষের মঙ্গল হবে। সপ্তাহে একটা দিন যদি যার যার এলাকায় ময়লা ও পানি জমে থাকলে পরিষ্কার করলে শহরটা দেখতে সুন্দর লাগবে, ময়লা-আবর্জনা দূর হবে এবং রোগব্যাধি থেকে রক্ষা পাবে।       

অনুষ্ঠান শুরুর আগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শহরের শাপলা চত্বর ঘুরে র‍্যালি শেষ হয়। পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এরপর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পাশে মশা নিধন স্প্রে করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, খাগড়াছড়ি পৌরসভা প্রশাসক ও স্থানীয় সরকার উপ-পরিচালক সাদিয়া আফরিন কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম.এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর