রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

দিনাজপুরে দুর্গাপূজা ঘিরে একমুখী করা হলো কয়েকটি সড়ক

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে দুর্গাপূজা ঘিরে একমুখী করা হলো কয়েকটি সড়ক

দিনাজপুর শহরের চারুবাবু মোড় এলাকায় দুর্গাপূজার মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি সড়কে একমুখী যান চলাচল ও ডাইভারশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টো্বর) বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।

তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে রায় সাহেব বাড়ি দুর্গামন্দির-সংলগ্ন সড়কটি একমুখী করা হয়েছে। পাশাপাশি চারুবাবু মোড় থেকে মালদাপট্টির অগ্রণী ব্যাংক মোড় পর্যন্ত সড়কেও একমুখী যান চলাচল কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, চারুবাবু মোড় থেকে মালদাপট্টির দিকে যানবাহন চলাচল করতে পারবে। তবে মালদাপট্টি থেকে চারুবাবু মোড়ের দিকে যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।

এ অবস্থায় মালদাপট্টি থেকে চারুবাবু মোড়ের দিকে যেতে বিকল্প হিসেবে মালদাপট্টি থানা রোড ব্যবহার করার জন্য যানবাহন চালক ও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর