রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের উভয়কে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-তৃতীয় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুবেল হোসেন ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে উজ্জ্বল হোসেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এনামুল করীম শাহীন এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ১৭ অক্টোবর সিরাজগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে সংবাদ আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক নিয়ে কয়েকজন যুবক ঢাকায় যাচ্ছে। সংবাদ পেয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি শুরু করে। দুপুরে একটি ট্যাংকলরি থামিয়ে তল্লাশি করে ৭১৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ ও মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রুবেল ও উজ্জ্বল নামে দুই যুবককে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় সিরাজগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার তিনজনকে আসামি করে মামলা করেন। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর