রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

শেরপুর সীমান্তে অভিযান, ১ লাখ ৩৮ হাজার টাকার মাদক জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

শেরপুর সীমান্তে অভিযান, ১ লাখ ৩৮ হাজার টাকার মাদক জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কুমারঘাতি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্যের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তি।

রোববার (১৮ অক্টোবর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সদস্যরা কুমারঘাতি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, অভিযানে বিভিন্ন প্রকারের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে তিনজনকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির তৎপরতা জোরদার রয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর