রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরে পৈতৃক, জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে মারধরের ঘটনায় আজিজুল হক (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি জসিজল হক ওরফে ডিপটি (৬৫) গ্রেফতার হয়েছেন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩-এর সদস্যরা পলাশবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করেন।

রোববার (১৮ অক্টোবর) এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে পলাশবাড়ী উপজেলার পূর্ব নয়নপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিজল হক সাদুল্লাপুর উপজেলার ইসবপুর (পশ্চিম) গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পৈতৃক জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে আজিজুল হকের পরিবারের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৪ অক্টোবর দুপুরে ডিপটি ও তার পরিবারের সদস্যরা বাঁশের লাঠি ও ইটসহ দেশীয় অস্ত্র নিয়ে আজিজুল হকের বাড়ির আঙিনায় গোয়ালঘর নির্মাণ করতে যান। এ সময় আজিজুল হক ও তার স্ত্রী শাপলা খাতুন (৩০) বাধা দিলে তাদের মারধর করা হয়। এরই একপর্যায়ে জসিজল হক বাঁশের লাঠি দিয়ে আজিজুল হকের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আহত আজিজুল ও তার স্ত্রীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর রাত ১০টা ৩৯ মিনিটে আজিজুল হকের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা খাতুন বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় জসিজল হককে এক নম্বর আসামি করা হয়েছে।

এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।   

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর