রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনি, এক দিন পর যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম

শেয়ার করুন:

ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনি, এক দিন পর যুবকের মৃত্যু

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে আহত করার ঘটনার পর গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. হাসিব (২৫)। তিনি ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন।

রোববার (১৮ অক্টোবর) ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসিব রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের মো. ধলু হাওলাদারের ছেলে। ছুরিকাঘাতে আহত বিএনপি নেতা মো. হোসেন মাঝি (৩৫) রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পূর্বশত্রুতার জেরে হোসেন মাঝির সঙ্গে হাসিবের বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যায় হোসেন মাঝিকে ছুরিকাঘাত করেন হাসিব বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর স্থানীয় জনতা বাজার এলাকায় হাসিবকে পেয়ে উত্তেজিত লোকজন তাকে গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর