সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকার পশ্চিম পাশের একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে ফরহাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ফরহাদ ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




