রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে পৃথক স্থান থেকে নারী ও কিশোরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

রংপুরে পৃথক স্থান থেকে নারী ও কিশোরের মরদেহ উদ্ধার

রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারী ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এর মধ্যে মিঠাপুকুরে উদ্ধার হওয়া কিশোরের নাম আমিনুল ইসলাম আকাশ (১৬)। সে নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, কাউনিয়ায় উদ্ধার করা নারীর নাম তাহমিনা খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ৪ নম্বর ভাংনী ইউনিয়নের জুগিপাড়া এলাকায় রাস্তার পাশে আকাশের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আকাশ উপজেলার মাটিয়াখোলা গ্রামের রহেদুর জামান মন্নুর ছেলে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রাস্তার পাশ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

অন্যদিকে, কাউনিয়া উপজেলা জামে মসজিদের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত তাহমিনা খাতুন হারাগাছের ফাতাংটারী এলাকার সর্দারপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহমিনা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়েছিল।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান, ওই নারীর পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর