রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

দিনাজপুরে ২০ হাজার ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে ২০ হাজার ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেফতার

দিনাজপুরে অভিযান চালিয়ে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, মাদক বিক্রির ৪০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওই দিন রাত ৯টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন দক্ষিণ বালুবাড়ী লাইনপাড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে সোহেল রানা (৪২) এবং তার স্ত্রী লাকি বেগম (৩৫)।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজের মর্গের সামনে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ বালুবাড়ী লাইনপাড় এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে স্ত্রী লাকি বেগমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে তাদের কাছ থেকে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইয়ামাহা মোটরসাইকেল, মাদক বিক্রির ৪০ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর