শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে বহন করা ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় অভিযান চালিয়ে সার ভর্তি দুটি ভটভটি জব্দ করা হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সারের মূল মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

​উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী নওগাঁ জেলার নিয়ামতপুর থেকে সার নিয়ে দুটি ভটভটি শ্যামপুরের গোপালনগর ও উমরপুরের দিকে আসছে—এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পরে ভটভটি দুটি তল্লাশি করে মোট ১৬৯ বস্তা রাসায়নিক সার উদ্ধার ও জব্দ করা হয়।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, জব্দ করা সারগুলো বর্তমানে স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় সাধারণ কৃষকদের মাঝে নিয়ম অনুযায়ী এসব সার বিতরণ করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর