ঝিনাইদহ সদরের বকশি-চাঁদপুর গ্রামে বড়ভাইয়ের কোদালের কোপ ও মারপিটে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সোহান মন্ডল (২৬) ওই গ্রামের ইজাল মণ্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই সুমন মন্ডল পলাতক রয়েছে।
জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে মাঝে মধ্যেই সুমন মন্ডল ও সোহান মন্ডলের স্ত্রীর ঝগড়া হত। এরই জেরে বিকাল ৫টার দিকে গ্রামে মাঠে সোহান মন্ডলের সাথে কথা কাটাকাটি হয় বড় ভাই সুমন মন্ডলের। এক পর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে মাথার পিছনের দিকে তাকে কোপ দেয় এবং কয়েকটি আঘাত করে। সেসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুমন পালিয়ে যায়। তখন সোহানকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা। অভিযুক্ত বড়ভাই সুমন মন্ডলকে আটকে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/ এজে




