শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বসানো ১০ হাজার মিটার কারেন্ট জাল অভিযান চালিয়ে জব্দ করেছে টাস্কফোর্স কমিটি। অভিযান শেষে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বঙ্গোপসাগরের বামনসুন্দরঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশের ন্যায় মিরসরাই উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। একই সময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে মিরসরাই উপজেলার বঙ্গোপসাগরের বামনসুন্দরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। জব্দ শেষে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ কোস্ট গার্ড মিরসরাই শাখা।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর