শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফেনীতে নদী থেকে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

ফেনীতে নদী থেকে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

ফেনী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বসানো ৫ হাজার মিটার বেহুন্দি জাল ও চরঘেরা জাল জব্দ করেছে টাস্কফোর্স।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পরিচালিত অভিযান শেষে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

জানা যায়, সারা দেশের ন্যায় ফেনীতেও মা ইলিশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি। শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার-এর নেতৃত্বে ফেনী নদীতে অভিযান চালানো হয়। এসময় নদীতে অবৈধভাবে বসানো অবস্থায় ৫ হাজার মিটার বেহুন্দি জাল ও চরঘেরা জাল জব্দ করেছে টাস্কফোর্স। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে এনে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়। অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ ও মৎস্যজীবীরা সহযোগিতা করেন।

মৎস্য বিভাগ জানায়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর