শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জড়িত অন্য একজন পালিয়ে যান।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত দুইটার দিকে উপজেলার পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়িতে বসে অনলাইনে জুয়া পরিচালনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শেষ রাতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনা অবস্থায় ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সুযোগ বুঝে পুলিশকে ফাঁকি দিয়ে তার আরো এক ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটার মনিটার, ৮টি সিপিইউ, ২টি ইউপিএস এবং দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা গোপনে অনলাইনে অবৈধ জুয়ার কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর