শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘পাহাড়ে শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা’

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

‘পাহাড়ে শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা’

পাহাড়ের শান্তি সম্প্রীতি ও সকল জাতি গোষ্ঠির মেলবন্ধনে নির্বিঘ্নে উৎসব-আনন্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পাশে আছে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই অসাম্প্রদায়িক নীতিকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি অক্ষুণ্ন রাখতে সকল সংস্থাকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করে যাচ্ছে এসআরবি-৭।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষ সাংবাদিকদের ব্রিফিংকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) এর সিপিসি-১, ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান এসব কথা বলেন।

Khagrachari_Hill_Other_Photo_-_2

মিজানুর রহমান বলেন, পূজার আনন্দ ভেস্তে দিতে যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দুষ্কৃতকারী যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসব মুখর ও শান্তিময় পরিবেশে যেন পূজা উদযাপন করতে পারেন, সেজন্য খাগড়াছড়ি শহরের প্রতিটি মন্দির আমাদের বিশেষ তদারকি ও সার্বক্ষণিক তত্ত্বাবধান অব্যাহত রয়েছে।

Khagrachari_Hill_Other_Photo_-_4

যেকোনো ধরনের উস্কানি এড়াতে এসআরবি-৭ ফেনী ক্যাম্প এর গোয়েন্দা নজরদারি ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। আমাদের একটি সার্বক্ষণিক কেন্দ্রীয় কন্ট্রোল রুম চালু রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে বা সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে তাদের কন্ট্রোল রুমে বা নিকটস্থ টহল দলকে অবহিত করার জন্য অনুরোধ করেন তিনি।

মন্দির পরিদর্শনকালে সার্বিক ও নিরাপত্তাসহ বিভিন্ন খোঁজ খবর নেন এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকা সমূহে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এসআরবির সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলেও জানান। তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর