শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে ব্রিজের নিচে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের ওই দিকে ব্রিজের নিচে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুজ্জামান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর