শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যার অভিযোগ, আটক ১

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে যুবককে হত্যার অভিযোগ, আটক ১
শুক্রবার দুপুরে হাসপাতালের মর্গের সামনে নিহতের স্বজনদের আহাজারী। ছবি: ঢাকা মেইল

মুন্সিগঞ্জ সদরে বাড়ি থেকে ডেকে নিয়ে মুন্না মৃধা নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে সাড়ে ৫টার দিকে উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় নিজ বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় মুন্নাকে উদ্ধার করা হয়। এরপর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্নাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। আর আজ ভোরে তাকে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদকাসক্ত দাবি করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মুন্নাকে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন জানান, নিহত মুন্না মাদকাসক্ত ও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। মাদকদ্রব্য বেচাকেনার দ্বন্দের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তিনি জানান, নিহত মুন্নার হাতের রগ ধারালো অস্ত্রের আঘাতে কেটে দেওয়া হয়েছে এবং তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে এবং জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর