শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় পুলিশের অভিযানে কিশোর গ্যাং ও বখাটে সন্দেহে আটক ৫১৯

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় পুলিশের অভিযানে কিশোর গ্যাং ও বখাটে সন্দেহে আটক ৫১৯

কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত রোধে পুলিশের বিশেষ অভিযানে ৫১৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাগরিবের পর থেকে শেষরাত পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত সতর্কতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার ১৮টি থানা এলাকা এবং মহানগরীর বিভিন্ন স্থানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল অভিযানে অংশ নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে অভিযান তদারকি করেন।

6aaaa888-2fe5-4fac-8881-8aacb60a3376

পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ৫১৯ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর-তরুণদের গ্যাং সংস্কৃতি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ বা সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।

কিশোর অপরাধ প্রতিরোধ ও জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর