শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
নুরু আলম (৪৬)।

সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৬) আটক করেছে পুলিশ।

নিহত রেজিয়া খাতুনের (৭০) স্বামী মৃত হাসান উদ্দিন। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নিজ বসতঘরে ধারালো দা দিয়ে রেজিয়া খাতুনের গলায় কোপ দেওয়া হয়। এতে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে আটক করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মা ও স্ত্রীর মধ্যে ঝগড়া এবং পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর