শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফরিদপুরে ২০ মামলার আসামি শিল্পী আবারও গ্রেফতার, দেড় কেজি গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে ২০ মামলার আসামি শিল্পী আবারও গ্রেফতার, দেড় কেজি গাঁজা জব্দ
আসামি শিল্পী বেগম (৩৫)।

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০টি মামলার আসামি শিল্পী বেগমকে (৩৫) আবারও গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে দেড় কেজি গাঁজা জব্দের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিল্পী বেগমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় একটি কাপড়ের ব্যাগের ভেতরে থাকা দুটি ব্যাগ থেকে কসটেপে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় শিল্পী বেগমকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিল্পী বেগমের পিসিআর যাচাই করে দেখা গেছে, এর আগে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিল্পী বেগম ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকার নূর ইসলামের স্ত্রী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর