শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে আট দিন আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ এএম

শেয়ার করুন:

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে আট দিন আমদানি-রফতানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, ছুটির সময়ে ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনামসজিদে প্রবেশ করবে না। বাংলাদেশ থেকেও কোনো রফতানি পণ্যবাহী ট্রাক ভারতে যাবে না। তবে দুই দেশের খালি ট্রাকগুলো নিজ নিজ দেশে ফিরে যেতে পারবে।

দীর্ঘ ছুটি শেষে ২৪ অক্টোবর সকাল থেকে বন্দরে আবার আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে সীমিত পরিসরে পণ্য খালাস, লোড-আনলোড ও গুদামজাতকরণের কাজ চলবে।

সোনামসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা (এসআই) জামিরুল ইসলাম বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে। বৈধ পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর