বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মণ্ডপ থেকে বাড়ি ফেরা হলো না ছোট্ট সেতুর, বাসের ধাক্কায় নিভে গেল প্রাণ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম

শেয়ার করুন:

মণ্ডপ থেকে বাড়ি ফেরা হলো না ছোট্ট সেতুর, বাসের ধাক্কায় নিভে গেল প্রাণ
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: ঢাকা মেইল

ঠাকুরগাঁওয়ে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে ‘গোল্ডেন লাইন পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় সেতু রায় (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) রাত ৮টার দিকে সদর উপজেলার ২৯ মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সেতু রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় ভবানী এলাকার জিতেন রায়ের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে সেতু হেঁটে সড়ক পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী জানান, বাসের ধাক্কায় সেতু নামে এক কিশোরী গুরুতর আহত হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর