বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডিসেম্বরেই চালু হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক: সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

ডিসেম্বরেই চালু হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ঢাকা মেইল

‘আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে পঞ্চবটি-মুক্তারপুর সড়কে যান চলাচল চালু করা হবে’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফতুল্লার পঞ্চবটি মোড়ে ফ্লাইওভারের নির্মাণ কাজ এবং পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। 

তিনি নির্মাণ কাজের খুঁটিনাটি ত্রুটি ধরিয়ে দিয়ে সুচারুভাবে কাজ সম্পন্ন করার তাগিদ দেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান মন্ত্রীর কাছে মৌখিকভাবে প্রস্তাব করেন।

তিনি বলেন, পঞ্চবটির ফ্লাইওভারটি চাষাঢ়া মোড় পর্যন্ত সম্প্রসারিত করলে নারায়ণগঞ্জবাসীর যানজট নিরসনে অনেক উপকার হবে। এছাড়াও পঞ্চবটি বিসিক নারায়ণগঞ্জের অন্যতম শিল্প এলাকা। এখানে শত শত গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মালবাহী গাড়ি চলাচল করে। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাই পঞ্চবটি ফ্লাইওভারটি চাষাঢ়া পর্যন্ত সম্প্রসারণ করা হলে যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর