বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, ২ পুলিশ সদস্য আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক আসামি দুইজনকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে পুলিশের ফাঁড়িতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন, ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। 

ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে ইয়াবাসহ দুই নারী পুরুষকে আটক করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। এসময় তাদের আটকের খবর পেয়ে আসামিদের ছিনিয়ে নিতে অন্যান্য মাদক কারবারিরা একযোগে সশস্ত্র হামলা করে। এসময় ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হলেও অভিযুক্ত মাদক কারবারিরা রামদা, চাপাতি দিয়ে দরজা , জানালায় আঘাত করে। এক পর্যায়ে তাদের হামলায় পুলিশের এটিএসআই নূরুল ইসলাম মাথায় এবং কনস্টেবল আশিক হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, দুই মাদক কারবারি আটকের ঘটনায় মাদক আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলাসহ দুটি মামলা দায়ের করা হবে। ইতোমধ্যে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর