বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের পাবলিক প্রসিকিউটর( পিপি) হারুনার রশিদ এতথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফিরোজ হোসেন ফোকরা, চাঁন মিয়া ও বাপ্পারাজ ওরফে বাপ্পা। তাঁদের মধ্যে চাঁন মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি ফিরোজ হোসেন ফোকরা ও বাপ্পারাজ পলাতক রয়েছেন।

জানা গেছে,নিহত আবু তালেব বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শহরের আকাশতারা মহল্লার বাসিন্দা ছিলেন। ইট- বালু ব্যবসার বিরোধের জের ধরে২০২০ সালের ১৪ জুন বেলা ১২টার দিকে আবু তালেবকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর