বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

কোটচাঁদপুরে ভাড়া বাসা থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

কোটচাঁদপুরে ভাড়া বাসা থেকে নারী-পুরুষসহ গ্রেফতার ৫

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার দুধসরা এলাকায় সানাউল্লাহ নামে এক ব্যক্তির বাড়ির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পৌর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই ভাড়া বাসা থেকে চার নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের বাসিন্দা রাজিয়া খাতুন (৩৭), চুয়াডাঙ্গার দর্শনা থানার আকুন্দবাড়ীয়া গ্রামের জান্নাতুল ফেরদৌসী লামিয়া (২০), ও একই এলাকার বাসিন্দা তাজনাহার (৪৫), এবং মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া ও ঝিলকিপোতা গ্রামের বাসিন্দা মাহফুজা খাতুন (২৭) ও নাছিম রানা (২৬)।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় পেনাল কোডের ২৯০ ধারায় কোটচাঁদপুর থানায় মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর