চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের সাথে আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি নগরীর প্রধান মন্দির জেএম সেন হলের পূজোতে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জেএম সেন হলে উপস্থিত থেকে পূজা পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
তিনি জানান, ওই দিন সন্ধ্যা ৬টায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপে উপস্থিত হয়ে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে বিরতি নেবেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী রংপুর ও রাজশাহী সফর করবেন।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
প্রতিনিধি/এলএ




