বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

শৈলকুপায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

শৈলকুপায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে

বিদ্যালয়ে দেরিতে আসার কারণ জানতে চাওয়ায় ঝিনাইদহের শৈলকুপায় এক প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার নাগের হাট মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বন্ধ হয়ে যায় পাঠদান।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মুকুল হোসেন সকালে বিদ্যালয়ে এসে পরিচ্ছন্নতাকর্মী ফরিদুল ইসলামকে অনুপস্থিত পান। সকাল সাড়ে ১০টার দিকে তাকে মুঠোফোনে বিদ্যালয়ে আসতে বলা হয়। পরে বেলা ১১টার দিকে বিদ্যালয়ে আসেন ফরিদুল।

39392b03-44eb-4745-8945-a5948cbc7cf7

এ সময় দেরিতে আসার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষকের সঙ্গে ফরিদুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফরিদুল প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাঠদান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর