সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, পূজা সারা বাংলাদেশের মানুষের উৎসব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা চাই, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি হিসেবে পরিচিতি পাক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাগাতিপাড়া উপজেলায় পূজামণ্ডপে ডিও প্রদান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রীর পুতুল বলেন, বিগত দিনে আমরা যখন সরকারে ছিলাম না, তখনো পূজাকে আনন্দময় ও উৎসবমুখর করতে আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। এবারও পূজা সুন্দর ও আনন্দময় পরিবেশে উদযাপনের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমাদের দলীয় পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, পূজা উৎসবে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ যদি উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাহলে তা কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকেও স্পষ্ট নির্দেশনা রয়েছে।
এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, নাটোর জেলা বিএনপির সদস্য হাফিজুরড় রহমান, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এজে




