বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘দলিল লেখার নামে হয়রানি নয়, অনিয়ম করলে ছাড় নেই’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

‘দলিল লেখার নামে হয়রানি নয়, অনিয়ম করলে ছাড় নেই’
ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

দলিল লেখার নামে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনে কেউ অনিয়ম করলে, তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেনী শহরের উত্তরা মিলনায়তনে ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস শাখা বাংলাদেশ দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার আবদুর রহমান মোহাম্মদ তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল হক মিয়া।

e602b66c-b49c-434c-8fbb-6d5bd24d631a

অনুষ্ঠানে বক্তারা বলেন, জমিজমাসংক্রান্ত দলিল তৈরির ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ, পেশাগত সততা ও আইনগত বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাও জরুরি। এ জন্য সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা দলিল লেখকদের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন তরুণ সমাজসেবক রাশেদ ইকবাল, ফেনী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল হক, সদ্য সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোলেমান, সদস্যসচিব জসিম উদ্দিন, দলিল লেখক ইকবাল হোসেন জামশেদ ও নকলনবিশ সমিতির সভাপতি দিদারুল আলমসহ অন্যরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ফেনী জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত বিপুলসংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর