বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘পানগুছি নদীর কলারন ফেরি ঘাটটি পতিত ঘোষণা করেছিল বিগত সরকার’

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

‘পানগুছি নদীর কলারন ফেরি ঘাটটি পতিত ঘোষণা করেছিল বিগত সরকার’

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ফেরিঘাটকে বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক কারণে পতিত ঘোষণা করেছিল বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মোরেলগঞ্জ উপজেলার পল্লীমঙ্গল থেকে সন্ন্যাসী লঞ্চঘাট পর্যন্ত সড়ক নির্মাণ এবং পানগুছি নদীর সন্ন্যাসী অংশে ফেরিঘাট নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুফতি মাওলানা আব্দুস সাত্তার সংসদ সদস্য থাকাকালে পানগুছি নদীর সন্ন্যাসী-কলারন ঘাটে ফেরি সার্ভিস চালু করেছিলেন। এ কারণে আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে এই ফেরি সার্ভিসকে পতিত ঘোষণা করেছিল বলে তিনি মন্তব্য করেন।

f46961c7-f7b1-4d86-866b-021922681f1d

সংসদ সদস্য বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর মাসুদ সাঈদী ও তিনি সংসদ সদস্য হওয়ার আগেই বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শে এলাকার দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় রাজনৈতিক নেতারাও এ উদ্যোগ বাস্তবায়নে চেষ্টা করেছেন। প্রয়াত সেলিম মিয়াও এ বিষয়ে চেষ্টা করেছিলেন। তবে এসব উদ্যোগে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় তারা হস্তক্ষেপ করেন। এর ফলে কাজটি দৃশ্যমান হয়েছে বলে তিনি জানান।

আব্দুল আলীম বলেন, সড়ক ও ফেরিঘাটের কাজ শেষ হলে বরিশাল বিভাগের সঙ্গে বাগেরহাটের যোগাযোগ সহজ হবে। এতে নদীর দুই পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও যাতায়াতে সুবিধা হবে। পাশাপাশি এ পথে সহজে মোংলা বন্দর ব্যবহারের সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে সড়কটি এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা সাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর