বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বগুড়ায় রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় রাতের আঁধারে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ
বগুবগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

বগুড়া জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন, ভিডিওতে দেখা যায়, ৩ জন যুবক কার্যালয়ে দাহ্য জাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং অপর একজন পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছেন। রাতের আঁধার থাকায় তাদের মুখমণ্ডল স্পষ্ট বোঝা যায়নি।

তিনি আরও বলেন, বুধবার রাত ১টা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা ন্যাক্কারজনকভাবে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে। আমরা সকালে এসে বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেছি। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সুলতান মাহমুদ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে কারও নাম বলা মুশকিল। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর