বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল ১০ মাসের শিশু, ঘুম ভাঙতেই নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল ১০ মাসের শিশু, ঘুম ভাঙতেই নিখোঁজ
১০ মাস বয়সী রায়হান।

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রায়হান নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে ছেলেকে নিয়ে ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন রাসেল খান। এ সময় শিশুটির মা রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেওয়া, মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে তিনি স্বামীকে ডেকে তোলেন। এরপর পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

699bb6bf-255c-4a72-a446-f4f5c25e984a

দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরের পানি সেচে তল্লাশি চালান। পাশাপাশি শিশুটির সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজের বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর