বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রকাশ্যে ঘুরছে ধর্ষণ মামলার আসামি, বাদীর অভিযোগ ধরছে না পুলিশ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

প্রকাশ্যে ঘুরছে ধর্ষণ মামলার আসামি, বাদীর অভিযোগ ধরছে না পুলিশ
ধর্ষণ মামলার আসামি প্রহলাদ খান।

নড়াইল সদর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি প্রহলাদ খান (৪৮) প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশ আসামিকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন বাদী নিজেই।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ধর্ষণ মামলার বাদী ও ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন।

অভিযুক্ত আসামি প্রহলাদ খান লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার-চর গ্রামের মৃত মছু খানের ছেলে।

মামলার বাদী ও ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, আসামি প্রহলাদ খান মামলার পর থেকে নিজ বাড়িতেই থাকছেন। এছাড়া আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তবে পুলিশ আসামিকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন তিনি। আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এর আগে এ ঘটনায় ভুক্তভোগী নারী গত (১ অক্টোবর) সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে অভিযুক্ত প্রহলাদ খান তার নিজ বাড়িতে মিথ্যা হয়রানিমূলক মামলা ও অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেন। তবে ধর্ষণ মামলার ২ সপ্তাহ পার হলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিশেষ কাজে অভিযুক্ত প্রহলাদের সঙ্গে নড়াইলে আসেন ভুক্তভোগী ৪৪ বছর বয়সী ওই নারী। ওইদিন নড়াইল থেকে ফেরার পথে সদর উপজেলায় প্রহলাদ তার অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে তার সঙ্গে সেই বাড়িতে গেলে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ঘটনার পর কাউকে বিষয়টি জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে মুঠোফোনে ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের বিষয়টি জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, মামলার আসামি পলাতক রয়েছেন তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং পুলিশ আসামিকে গ্রেফতার করছে না এমন অভিযোগ করেছেন বাদী এমন প্রশ্নে তিনি বলেন, এ অভিযোগ সঠিক নয়। আমি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে যথাসম্ভব চেষ্টা করছি মামলার আসামিকে গ্রেফতার করতে। দ্রুত সময়ের মধ্যে যাতে আসামিকে গ্রেফতার করা যায়, আমি তার চেষ্টা করছি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর